জামালপুরে ট্রেন ও পুলিশের গাড়ি সংঘর্ষে নিহত ১,আহত ১
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি:জামালপুরে পুলিশ পিকাআপ ভ্যান দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেনের ধাক্কায় আহসানুল হক (৩৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরিফুল হক (৪৩) নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
জামালপুর রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, রোববার ভোর সোয়া ৪টার দিকে জামালপুর পৌর শহরের শেখের ভিটা রেলক্রসিংয়ে লোকাল একটি ট্রেন পুলিশের পিকআপ ভ্যানটিতে সজোরে ধাক্কা দেয়। এসময় ভ্যানটির পিছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে আহত পুলিশ সদস্যদের জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে আহসানুল হককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে আরেক কনস্টেবল আরিফুল হককে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































